নতুন পদ্ধতিতে প্রতারণার আরেক ফাঁদ হচ্ছে ফরসেস। চলুন এদের প্ল্যান এবং মার্কেটিং কৌশল বোঝার চেষ্টা করি।

আগে বিভিন্ন ইনভেস্টমেন্ট সাইটের অ্যাপস এ ডিপোজিট করে প্রতিদিন ফিক্সড প্রফিট পাওয়া যেত। যেহেতু এখন অনেকেই বুঝে গিয়েছে এটি স্ক্যাম তাই ইনভেসমেন্ট সাইট শুনলে আর মানুষ বেশি আগ্রহী হয় না। তাই প্রতারক চক্র ভাবলো বিশ্বস্ততা বাড়ানোর জন্য কি করা যায়। অনেক ভেবেচিন্তে তারা দেখলো যদি তারা একটি ডিসেন্টালাইজড অ্যাপস ডেভেলপ করে ট্রাস্ট ওয়ালেট এর মত তাহলে মানুষ সেখানে টাকা ডিপোজিট করতে ভরসা পাবে। আর মানুষের কাছে মার্কেটিং করবে আপনার টাকা যেহেতু ডিসেন্টালাইজড এপ্স এ ডিপোজিট করা আছে তাই এটি সম্পূর্ণ নিরাপদ। কিন্তু অবস্থাটা হচ্ছে শিয়ালের কাছে মুরগি বন্ধক রাখার মত। অর্থাৎ চোরেরা মিলে নিজেরাই যেখানে ডিসেন্টালাইজড এপ্স ডেভেলপ করছে সেখানে টাকা রাখা কতটা নিরাপদ নিজেরাই ভেবে দেখুন।


দ্বিতীয় বিষয় হচ্ছে ফিক্সড প্রফিট। তারা আজ পর্যন্ত তাদের আয়ের উৎস শেয়ার করতে পারেনি। শুধু দেখিয়েছে টাকা ইনভেস্ট করুন আর নিশ্চিত্তে প্রতিদিন প্রতি মাস নির্দিষ্ট হারে প্রফিট পেতে থাকুন। এবার নিজের বিবেকের কাছেই প্রশ্ন করে দেখুন যারা তাদের আয়ের উৎস শেয়ার করতে পারেনা তারা যদি সবাইকে এভাবে প্রফিট দিতে থাকে তাহলে কতদিন টিকতে পারবে?

ঘুরেফিরে সেই scam investment সাইটগুলোর নতুন ভার্সন হচ্ছে ফর্সেস। একটা কথা মনে রাখবেন প্রযুক্তি যেমন প্রতিনিয়ত পরিবর্তনশীল ঠিক তেমন স্ক্যামাররা ও প্রতিনিয়ত পরিবর্তনশীল পদ্ধতিতে আপনার সামনে হাজির হবে যাতে আপনি বিশ্বাস করতে বাধ্য হন। এই ক্রিপ্টো জগতে বাইনান্স এবং কয়েন বেজে যতক্ষণ আপনার টাকা থাকবে কেবল ততক্ষণই আপনি নিরাপদ। এর বাইরে যখনই অন্য কোন অ্যাপস অথবা সাইটে টাকা চলে যাবে তখনই ওই টাকার পাবার আশা সারা জীবনের জন্য ছেড়ে দেবেন। সুতরাং এই স্ক্যাম প্ল্যান থেকে ১০০ হাত দূরে থাকার জন্য সবাইকে অনুরোধ করছি এবং সচেতনতা বৃদ্ধির জন্য বেশি বেশি করে বিভিন্ন গ্রুপে শেয়ার করার অনুরোধ করছি।